রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ জনকে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
ছবি: রয়টার্স

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শুক্রবার এতথ্য জানিয়েছে। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে ১৩ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

এর আগের দিন আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। অনেককে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

সুত্রঃ আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি