বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

দুদকের মামলায় খালাস মাহমুদুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার দুপুরে আদালত এ খালাসের রায় ঘোষণা করেন।

২০১০ সালের ১৩ জুন দুদকের উপপরিচালক মো. নূর আহাম্মদ গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারার ক্ষমতাবলে বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের নিজ নামে, তাঁর স্ত্রীর নামে ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে-বেনামে থাকা অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও ওই সম্পদ অর্জনের বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করতে বলা হয়। সেই আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় এ মামলা করে দুদক।

সুত্রঃ আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি