সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ- প্রেস সচিব

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন।

তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারো ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে-দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

প্রেস সচিব আরো লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন-এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই-চিরদিনের জুলাই।

সূত্রঃ আমারদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি