সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে জেনেছি, রেললাইনের পাত খুলে ফেলায় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি